কোটচাঁদপুরে ১৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর মেইন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার গুড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২৬) এবং বাসস্ট্যান্ড পূর্বপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে ইমরান সিদ্দিক (৩৫)।

  1. ​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত কুমার সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।