নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার-১৭ জুলাই-২০২৬
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ভোলা জেলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ও জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা:শামীম রহমান
এ সময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের মহান আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করছি।
