ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- পেয়ার আলী
মঙ্গলবার-২৮ জুলাই-২০২৬
ঠাকুরগাঁও জেলার লেখক ও সমাজসচেতন তরুণ শান্ত পাহান তার ডিজেবল হওয়া “Daily Sangbad” নামের ফেসবুক আইডিটি পুনরুদ্ধারের জন্য ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা (Meta)-এর কাছে আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে “Daily Sangbad” ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন সামাজিক, মানবিক, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, সংস্কৃতি এবং স্থানীয় সংবাদ নিয়মিত প্রকাশ করে আসছিলেন। হঠাৎ কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই আইডিটি ডিজেবল হয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন এবং তার সংবাদ ও সামাজিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
শান্ত পাহান বলেন, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো নীতিমালা লঙ্ঘন হয়ে থাকে, তবে তিনি ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলবেন। তিনি মেটা কর্তৃপক্ষের কাছে তার “Daily Sangbad” আইডিটি পুনরায় চালু করার জন্য মানবিক বিবেচনায় আবেদন জানিয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে তার দীর্ঘদিনের ব্যবহৃত ফেসবুক আইডিটি ফিরিয়ে দেবে, যাতে তিনি আবারও সংবাদ প্রকাশ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারেন।
