সিনিয়র রিপোর্টারঃ রিমন হাওলাদার ফাহিম
মঙ্গলবার-৮ সেপ্টেম্বর -২০২৬
সৌদি আরব থেকে দেশে ফেরার পর বিমানবন্দর এলাকা থেকে মোঃ জিলন নামে এক প্রবাসী বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। তিনি ভোলা জেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন বাজারের উত্তর পাশে পেশকার বাড়ির বাসিন্দা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিলন দীর্ঘদিন ধরে সৌদি আরবে অসুস্থ ছিলেন। পরে সৌদি পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় গতকাল তিনি বাংলাদেশে ফেরার জন্য ফ্লাইটে ওঠেন। বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্বজনরা জানান, দেশে ফেরার পর তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পারায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।
কেউ মোঃ জিলনের সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি দ্রুত ছড়িয়ে দিতে সবাইকে নিউজটি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ:
📞 ০১৩৩৫৯১৮৯৩৮
📞 ০১৯৫৬৭৫২৯৮৩
সময় সংবাদ.নিউজ
সত্যের সন্ধানে সময়ের সাথে
