নিজস্ব প্রতিবেদক:
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময় সংবাদ.নিউজ-এর Vatara Correspondent (ভাটারা প্রতিনিধি) হিসেবে সাংবাদিক জসিম উদ্দিন-কে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) থেকে তিনি সময় সংবাদ.নিউজ-এর ভাটারা এলাকার সংবাদ সংগ্রহ, পরিবেশন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব পালন করবেন।
জসিম উদ্দিনের এই নিয়োগে সময় সংবাদ.নিউজ পরিবার তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। একই সঙ্গে তার সাংবাদিকতা জীবনের নতুন এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য সর্বাত্মক সাফল্য কামনা করা হয়েছে।
কর্তৃপক্ষের প্রত্যাশা, ভাটারা এলাকার মানুষের কথা, এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, আইনশৃঙ্খলা, সামাজিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক কার্যক্রমসহ জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সংবাদগুলো তিনি সততা, সাহসিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরবেন।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সময় সংবাদ.নিউজ-এর পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দিতে জসিম উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছে পত্রিকা কর্তৃপক্ষ।
জসিম উদ্দিনের নতুন দায়িত্বের জন্য রইল আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা।
সময় সংবাদ.নিউজ পরিবার
সত্যের সন্ধানে সময়ের সাথে
