কুমিল্লা তিতাস বাতাকান্দিতে বিশাল গেট নির্মাণ করে মাননীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে শুভেচ্ছা জানালেন-বিএনপি নেতা সামির হোসেন

বিশেষ প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বাতাকান্দিতে বিশাল গেট নির্মাণ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিতাস উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং আসন্ন ২ নম্বর জগতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সামির হোসেন মোল্লা।মাননীয় এমপি
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা উপলক্ষে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তিতাস উপজেলা পরিষদ মাঠে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানকে সফল ও উৎসবমুখর করতে হোমনা-গৌরীপুর সড়কের বাতাকান্দি বাজার বাসস্ট্যান্ড এলাকায় বড় আকারের একটি সুদৃশ্য গেট নির্মাণ করা হয়েছে। গেটটির মাধ্যমে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মো. সামির হোসেন মোল্লা বলেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্যার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এটি হোমনা-তিতাসবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করতে তিনি সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেন।
এদিকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে তিতাসে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সফল করতে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।