৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

এস এম সবুজ:- বিশেষ প্রতিনিধি 
ঢাকা, ১৫ জুলাই ২০২৬

রাজধানীর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তুষার খলিফা (২০)।
শাহআলী থানা পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শাহআলী থানার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে রবিউল প্লাজার সামনের সড়কে অভিযান চালানো হয়। এ সময় তুষার খলিফাকে আটক করা হয়। পরে তাঁর কাছে থাকা ‘Apex’ লেখা একটি পুরোনো কালো-নীল রঙের ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা খাকি রঙের কষ্টেফ ও নীল পলিথিনে মোড়ানো ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।