এস এম সবুজ:-বিশেষ প্রতিনিধি
ঢাকা,শুক্রবার -১৭জুলাই-২০২৬
আজ বিকালে শেওড়াপাড়া গ্রীন স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন |
হাসপাতাল উদ্বোধন কালে প্রশাসক বলেন, কেউ যদি এই হাসপাতালে কোন অনৈতিক কাজ করতে চায় ,তাহলে আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিব |
প্রশাসক আরো বলেন, এখানে ভালো চিকিৎসক আছে এবং আরো যদি প্রয়োজন হয় তাহলে উত্তর সিটি কর্পোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে |
দল মত নির্বিশেষে এলাকার সবাই এই হাসপাতাল সুন্দর ও ভালো পরিবেশে সঠিক চিকিৎসা পাবে বলে প্রশাসক আশা প্রকাশ করেন |
এই হাসপাতালে যেন সঠিক পরীক্ষা-নিক্ষার মাধ্যমে দ্রুত এবং সুস্থ চিকিৎসা পায় এলাকার জনগণ সেদিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান প্রশাসক |
এই হাসপাতালের মেডিকেল বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ এবং সঠিকভাবে বর্জ্য অপসারণের
আহ্বান জানান তিনি |
অনুষ্ঠানে হাসপাতালের ডাক্তার কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
