নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা |
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ভারতীয় আমদানি-নিষিদ্ধ ইসকাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামে অভিযান চালায়।
অভিযান চলাকালে ধোপাখালী গ্রামের মো. আয়নালের গোডাউনের সামনের পাকা সড়ক থেকে মো. নুরুল (২২) ও মোছা. খাদিজা (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ২৩১ বোতল ভারতীয় আমদানি-নিষিদ্ধ ইসকাপ সিরাপ উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া নুরুলের বাবার নাম মো. মহিদুল এবং মায়ের নাম নুরজাহান। খাদিজার বাবার নাম মৃত বদর উদ্দিন মণ্ডল এবং স্বামীর নাম মো. আলেক। তাঁদের বাড়ি জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মীরপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধেও জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
